বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের মতো ভালো বন্ধু হারানোর ঝুঁকিতে রয়েছে আমেরিকা: এরদোগান

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, আমেরিকা যদি তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন তার অত্যন্ত ভালো এক বন্ধুকে হারানোর ঝুঁকিতে পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের মাত্র দুই সপ্তাহ আগে গতকাল (মঙ্গলবার) এরদোগান এই মন্তব্য করলেন।

১৪ জুন ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে বাইডেন ও এরদোগান বৈঠক করবেন। এটি হবে এ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। ন্যাটোর দুই সদস্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কে একধরনের উত্তেজনা বিরাজ করছে।
রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনাসহ নানা ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। গতকাল তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি-কে দেওয়া এক সাক্ষাতকারে এরদোগান বলেন, যারা তুরস্ককে কোণঠাসা করছে, তারা অত্যন্ত ভালো এক বন্ধু হারাবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের উত্তেজনা সৃষ্টির একাধিক কারণ সাক্ষাৎকারে উল্লেখ করেন এরদোগান। তার মধ্যে অন্যতম হলো কথিত আর্মেনিয়ান গণহত্যাকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান। এই স্বীকৃতির পর তুরস্কের সরকার ও জনগণ ভীষণ ক্ষুব্ধ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা