,

সাতক্ষীরার উন্নয়ন নিয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ড. এরতেজা হাসানের একান্ত বৈঠক

news-image

অনলাইন ডেস্ক : দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান (সিআইপি) নিজ জেলা সাতক্ষীরার উন্নয়ন নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে দীর্ঘ সময়ের আলোচনায় সাতক্ষীরা জেলার বিশেষ করে শ্যামনগর ও আশাশুনি উপজেলার বেরিবাঁধগুলো নির্মাণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া হলেও সেগুলোর সুষ্ঠু বন্টন এবং বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেন এরতেজা হাসান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবারের বাজেটের পরই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে জানিয়েছেন। তিনি লিখিতভাবে জানানোর জন্য এরতেজা হাসানকে অনুরোধ করেছেন।
এসময় ভোমরা স্থলবন্দর আন্তর্জাতিক মানের করে গড়ে না তোলার কারণে সরকার এখনো বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করেন এরতেজা হাসান। মন্ত্রী বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট নৌ-পরিবহন মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশ দেয়ার কথাও জানান।

এছাড়া সাতক্ষীরাতে কর্মসংস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটি বেসরকারি বিশেষায়িত শিল্পাঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠায় পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।

আলোচনা শেষে ড. কাজী এরতেজা হাসান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হাতে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান উপহার দেন। এসময় আবেগাপ্লুত হয়ে পরিকল্পনামন্ত্রী ড. কাজী এরতেজাকে টানা তৃতীয়বারের মতো এফবিসিসিআই পরিচালক হওয়ায় অভিনন্দন জানিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার অনুরোধ করেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা