,

নির্ধারিত সময়ে ক্ষেপণাস্ত্র এস-৪০০ পাবে ভারত: রুশ পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনতে ভারত বদ্ধপরিকর এবং দেশটির কাছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ব্যবস্থা হস্তান্তর করা হবে।

মঙ্গলবার ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর-পার্সটুডের।

তিনি জানান, আমরা এই ব্যবস্থা সরবরাহের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনিনি এবং ভারতীয় কর্তৃপক্ষ এটি গ্রহণের সিদ্ধান্ত অটল রয়েছে।
ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ব্রিক্স গঠিত।

এর দু’সপ্তাহ আগে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সমরাস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সান্দার মিখেইয়েভ বলেছিলেন, আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান পেতে যাচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক, রাজনৈতিক, প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত থাকবে।

২০১৮ সালের অক্টোবর মাসে রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস-৪০০ ব্যবস্থা কেনার চুক্তি করে ভারত। ২০২৫ সাল নাগাদ এসব ব্যবস্থা ভারতকে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। ৫০০ কোটি ডলার মূল্যের এ চুক্তির মধ্যে নয়াদিল্লি এরইমধ্যে মস্কোকে ৮০ কোটি ডলার পরিশোধ করেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা