বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ ঘণ্টায় ১০ লাখ! তানজিন তিশা যা বললেন

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। আর প্রথম জুটিতেই বাজিমাত।

এ দুই তারকার অভিনীত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটি ইউটিউবে অবমুক্তের পর ১১ ঘণ্টায় ১০ লাখ বা ১ মিলিয়ন বার দেখা হয়েছে, যা বাংলা নাটকের ইতিহাসে একটি রেকর্ড। সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন মানুষ নাটকটি দেখেছেন।

নাটকটি দুই দিনের মধ্যে ২৫ লাখ ভিউয়ার পেয়ে গেছে।

শুধু তাই–ই নয়, এত কম সময়ে নাটকটিতে ৫১ হাজারের বেশি লাইক জমা হয়েছে। এর বিপরীতে ডিজলাইক রয়েছে দুই হাজার। মন্তব্যের ঘরেও জমা পড়েছে ৩ হাজারের বেশি বার্তা, যার বেশিরভাগই প্রশংসার।

ইউটিউবে প্রকাশের পরই এমন রেকর্ড গড়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী তানজিন তিশা।

এমন সাফল্যের বিষয়ে এক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, ‘দ্রুত মিলিয়ন ভিউ হওয়া আগের নাটকও ছিল আমার। সেই অর্থে নিজেকেই নিজে ছাড়িয়ে গেছি বলা যায়। নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে-এটা ভাবতেই ভালো লাগছে। অনেকেই ফোনে, মেসেজে আমাকে অভিনন্দন জানাচ্ছেন। সব মিলিয়ে ভীষণ ভালোলাগার একটা অনুভূতি কাজ করছে। আমার অনুরাগী আর দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে। সবার ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই।’

তিশা আরো যোগ করেন, এবারের ঈদে খুব বেশি নাটকে কাজ করিনি। তবে যেগুলো প্রচার হয়েছে সবগুলোতেই ভালো সাড়া পাচ্ছি। ‘একটুখানি’, ‘পেপার গার্ল’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘মাতাল হাওয়া’, ‘আফ্রিকান বউ’ নাটকগুলোর জন্যও ভালো সাড়া পাচ্ছি।

উল্লেখ্য, এর আগে দেশে সবচেয়ে দ্রুততম ১ মিলিয়ন ভিউয়ের দুটি নাটকের অভিনেত্রী তিশা। নাটক দুটি হলো-‘আফ্রিকান বউ’ (১৮ ঘণ্টা) ও‘ তাকে ভালোবাসা বলে’ (২০ ঘণ্টা)। দুটি নাটকই ঈদে প্রচার হয়েছে। ‘শেষটা অন্যরকম ছিল’নাটকটিও ঈদে প্রচার হয়। কিন্তু তখন সেভাবে সাড়া মেলেনি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা