বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

news-image

বগুড়া ব্যুরো : বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তরা শিহাব বাবু (২৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার সাবরুল বাজারে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। শাজাহানপুর থানার এসআই আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিহাব বাবু শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল মাথাইল চাপড় গ্রামের মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্প্রতি ভেঙে দেওয়া কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা সাবরুল বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। তিনি স্বেচ্ছাসেবক কর্মী আবু বকর সিদ্দিক হত্যা মামলার এজাহার নামীয় আসামি।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জানান, শিহাব বাবু তার কমিটির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। রাত সাড়ে ৯টায় এ খবর পাঠানোর সময় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করছিল।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু জানা যায়নি। নিহতের পরিবারও কিছু বলতে পারছে না।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা