শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাকে পাই ধরে ধরে মেকআপ করে যাই : মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : প্রিয় তারকাদের পছন্দ-অপছন্দ বা তারা কখন কি করছেন, এসব নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে অনেক ভক্তই এখন তার প্রিয় শিল্পীর নানা বিষয়ে জানতে পারেন। এই যেমন ক’দিন আগে হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছেন, তার বিচ্ছেদের খবর। যা ঘিরে আলোচনা তৈরি হয় শোবিজ পাড়ায়। এছাড়াও এই অভিনেত্রী প্রায়ই তার কাজ ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে ফেসবুকে কথা বলেন।

স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর মাহি এখন কি করছেন বা কোথায় আছেন এমন কৌতূহল রয়েছে অনেকের। মাহি জানান, বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ দাদা বাড়িতে আছেন। সেখানে ফুফাতো বোনসহ অন্যান্য কাজিনদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এদিকে, মাহি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘কোনো কাজ নাই ভাই, যাকে পাই তাই ধরে ধরে মেকআপ করে যাই।’ ভিডিওতে দেখা যায় মাহি তার ফুফাতো বোনকে মেকআপ করে দিচ্ছেন।

উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির সুবাদে বড় পর্দায় পা রাখেন মাহিয়া মাহি। এরপর কাজ করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়া মন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ বেশ কিছু ছবিতে।

২০১৬ সালের ২৪ মে হুট করে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। গত ২৪ মে তাদের পঞ্চম বিয়েবার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান, তারা আর একসঙ্গে থাকছেন না।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা