বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে প্রেমিকাকে বিয়ে করলেন কলেজছাত্র

news-image

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন অনশনের পর বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি গ্রামে।

এই গ্রামের কলেজছাত্রের (২০) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই গ্রামের কলেজপড়ুয়া মেয়ের।

স্থানীয় সূত্রে জানা যায়, রানার সঙ্গে ওই কলেজছাত্রীর বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রেমের সূত্র ধরে গত রোববার রানা তার প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। বিষয়টি মেয়ের বাড়ির লোকজন টের পেয়ে রানাকে আটকের চেষ্টা করেন। পরে রানা কৌশলে মেয়ের বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। ওই রাতেই বিয়ের দাবিতে প্রেমিক রানার বাড়িতে অনশনে বসে কলেজপড়ুয়া ওই ছাত্রী। ঘটনার পরপরই প্রেমিকা কলেজছাত্রী ছেলের বাড়িতে হাজির হলে বাড়ির লোকজন পালিয়ে যায়। ৫ দিন আগে ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসে ওই ছাত্রী। অনেকেই নিজের বাড়ি থেকে খাবার নিয়ে এসে ওই প্রেমিকাকে খেতে দেন। তার সঙ্গে বিয়ে না হলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছেলের বাড়িতে গিয়ে মেয়ে ও ছেলের পরিবারের সঙ্গে কথা বলে তাদের দুজনের বিয়ের ব্যবস্থা করা হয়। ১০ লাখ টাকা কাবিনের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে দেওয়া হয়। বিয়ের পরই শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান রানার বাবা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা