বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ সন্তানের জনককে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর অনশন

news-image

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে ২ সন্তানের জনক প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অনশন করছেন এক নারী। তাড়াশ পৌর এলাকার খুটিগাছা মহল্লায় প্রেমিকের বাড়িতে গত সোমবার অবস্থান নেন তিনি।

ওই নারী জানান, ৫ বছর আগে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা মহল্লার মো. আব্দুল জলিলের ছেলে আনোয়ার হোসেনের (৩৪)’ সঙ্গে দর্জির দোকানে কাজ করার সুবাদে কাউরাইল গ্রামের ২ সন্তানের জননী ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় থেকেই বিয়ের প্রলোভনে আনোয়ার হোসেন ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি ওই নারী বিয়ে জন্য চাপ দিলে আনোয়ার টালবাহানা শুরু করেন। পরে বাধ্য হয়ে তিনি আনোয়ারের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন।

তিনি বলেন, আনোয়ার বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। বর্তমানে বিয়ের কথা বলায় সে পালিয়েছে বেড়াচ্ছে। আমাকে সে বিয়ে না করলে আমি এই বাড়িতেই আত্মহত্যা করবো।

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ঘটনার সত্যতা জানতে ও বিষয়টি মিমাংসার জন্য ওই ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা