,

রংপুরে মেরিন কেমিক্যাল ফ্যাক্টরিতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকার মালামাল জব্দ

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর আলমনগরে মেরিন কেমিক্যাল নামের একটি সাবান ফ্যাক্টরিতে অবৈধভাবে উৎপাদনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মালামাল জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

বিষয়টি নিশ্চত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোঃ ফারুক আহমেদ। তিনি জানান, নগরীর আলমনগর মুসলিম পাড়ার মেরিন ক্যামিকেল নামক সাবান ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে আমরা নিশ্চিত হই প্রতিষ্ঠানটির পরিবেশ ছাড়পত্র ও কেমিস্ট নাই।

তিনি আরও জানান, দীর্ঘদিন থেকে মালিক সেখানে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও কর্মীদের চিকিৎসা সনদ ছাড়াই এবং উৎপাদিত পন্যে সঠিকভাবে মোড়কও ব্যবহার না কওে পন্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। এসময় সেখান থেকে ২০ লাখ টাকার দোয়েল পাখি, লাঙ্গল ও মেরিন স্পেশাল সাবান ও সাবান তৈরির মালামাল জব্দ করা হয়েছে।

অভিযান শেষে রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদÐ আদেশ দেন। ১৫ দিনের মধ্যে সকল অবৈধ বিষয়াদি সংশোধন করারও নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য