শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ব্যর্থ ইসরাইল, এখনই যুদ্ধ বন্ধ করতে হবে: হারেৎজ

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের সংঘাত চলমান রয়েছে। গাজা থেকেই ফিলিস্তিনে বেশিরভাগ হামলা হচ্ছে। এই পরিস্থিতিতে গাজা সীমান্তে ইসরাইল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইসরাইল সংবাদ মাধ্যম হারেৎজ। তারা বলছে, চলমান হামলায় এখনই যুদ্ধ বন্ধ করতে হবে।

পত্রিকাটির প্রধান সম্পাদক আলুফ বেন একটি নিবন্ধে বলেছেন, আমাদের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাজায় ইসরাইলি সেনাবাহিনী ও কূটনৈতিক ব্যর্থতা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত প্রয়োজন বলেও তিনি মনে করেন।

নিবন্ধে তিনি বলেন, গাজায় ভরাডুবির পর সামরিক বাহিনীতে সংস্কার আনা জরুরি হয়ে পড়েছে।

হারেৎজ সম্পাদক আরও লেখেন, গাজায় ইসরাইলি বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হয়েছে এবার এবং এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ বেশি তিক্ত।

ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ দশম দিনে পড়েছে। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন শিশু রয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন তিন শতাধিক ইসরাইলি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা