,

ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া: সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে রান্না করা খাবার দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের টি এ রোডসহ বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টারে থাকা ২৫২ জনকে এসব খাবার পৌঁছে দেন জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান।এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, জেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সহসভাপতি পীযূষ কান্তি আচর্য্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারত থেকে আগত যাত্রীদের মাধ্যমে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত দিয়ে আসা প্রত্যেকের কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সীমান্তেও রয়েছে কড়া নজড়দারি। এছাড়া কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা যাতে পবিত্র এই দিনে তাদের পরিবারের অভাব অনুভব না করে সেজন্য তাদের সঙ্গে দেখা করে উন্নত মানের খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের