শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘লকডাউনের’ পরে ঢাকার বাইরে যাওয়াদের ফেরার অনুরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে বাইরে যাওয়া ব্যক্তিদের ‘লকডাউনের’ বিধিনিষেধ প্রত্যাহারের পরেই ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা বিনিময়কালে এই অনুরোধ জানান।

ডিএসসিসি মেয়র বলেন, ‘নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মায়ের কাছে, পরিবারের কাছে ঈদ করতে গিয়েছেন; যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদেরকে ঢাকায় ফেরার অনুরোধ করছি।’

সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, ‘দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আজ আমরা ঈদুল ফিতর উদ্‌যাপন করছি। আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

তিনি বলেন, ‘আমরা করোনা মহামারীর মাঝে ঈদ উদ্‌যাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

এ সময় ডিএসসিসি মেয়রের সঙ্গে অন্যদের মধ্যে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান ও মেয়রের ছোট ছেলে শেখ ফজলে নাশওয়ান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা