,

ঈদ যাত্রায় ৬৫ লাখ মানুষ রাজধানী ছেড়েছেন

news-image

নিউজ ডেস্ক : ঈদ যাত্রায় ঢাকা ছেড়েছেন ৬৫ লাখ মানুষ। দেশের একটি মোবাইল অপারেটর তাদের তথ্যভান্ডার ও কল প্রবণতা বিশ্লেষণ করে এ হিসাব জানিয়েছে।

মুঠোফোনের সিম ব্যবহার ধরে তৈরি করা এই হিসাবের আওতায় মুঠোফোন ব্যবহার করেন না, এমন মানুষ ও শিশুরা আসেনি। এক ব্যক্তির একাধিক মুঠোফোন থাকতে পারে। সেটিও এই হিসাবে বিবেচনায় নেওয়ার সুযোগ হয়নি। তবে এই হিসাব থেকে ঢাকা ত্যাগ করা মানুষের সংখ্যা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

এবার ঢাকা ছাড়া মুঠোফোন গ্রাহকের সংখ্যাটি গত বছর করোনা ঠেকাতে দেওয়া সাধারণ ছুটির সময়কার তুলনায় কম।

ঢাকায় কত মানুষ বাস করে, তার হালনাগাদ কোনো পরিসংখ্যান নেই। ২০১৬ সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) হিসাবে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় জনসংখ্যা ছিল প্রায় ১ কোটি ৭০ লাখ। এ জনসংখ্যার একটি বড় অংশ পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় গ্রামে যায়।

এর আগে বুধবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ৪ থেকে ১১ এপ্রিলের একটি হিসাব তুলে ধরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, করোনার সামনের দিনের সম্ভাব্য ভয়ংকরতার কিছু তথ্য তুলে ধরছি। গত ৪ থেকে ১১ মে ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে ৬০ লাখ ৭২ হাজার ১৭৮ জন। এর মাঝে গ্রামীণের সিম ব্যবহারকারী ৪৯ লাখ ২৪ হাজার ৯৯২। রবির সিম ব্যবহারকারী ৫ লাখ ২৮ হাজার ৩৯৩, বাংলালিংকের সিম ব্যবহারকারী ৪ লাখ ৫৩ হাজার ৯১৩ এবং টেলিটক সিম ব্যবহারকারী ১ লাখ ৬৪ হাজার ৮০৩ জন।

এদিকে করোনা মহামারির এই সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপারে রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৬৭৭টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার করেছে। উদ্বোধনের পর ২৩ বছরের মধ্যে এ বছরই সেতু দিয়ে সর্বোচ্চসংখ্যক যানবাহন পারাপার হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের