,

গাজা সীমান্তে ৩ হাজার রিজার্ভ সেনা, বড় হামলার প্রস্তুতি

news-image

অনলাইন ডেস্ক : গাজা সীমান্তে রিজার্ভ থেকে ১০ কোম্পানি সেনা মোতায়েন করেছে ইসরায়েল। দ্য জেরুজালেম পোস্ট লিখেছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টস ফিলিস্তিনদের ‘শক্ত হাতে দমনের’ নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার ইসরায়েল স্থল পথে অভিযান চালানোর পরিকল্পনা করছে। দেশটির একাধিক সেনা কর্মকর্তা জানিয়েছেন, তারা হামলা করতে প্রস্তুত।

বিবিসি লিখেছে, অতিরিক্ত ৩ হাজার সেনা ডাকা হয়েছে এদিন। মুখোমুখি যুদ্ধের জন্য তাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, হামাসের বিভিন্ন স্থাপনা টার্গেট করে নতুন হামলা চালাতে চায় সেনাবাহিনী।

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুজালেম দখল দিবস’ উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশ’ মুসল্লি আহত হন।

আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি। ইসরায়েলের দাবি, হামাস তিন দিনে ১৫০০’র বেশি রকেট ছুড়েছে।

এরপর পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত ৮৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের