বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের টয়লেটের সানসেটে মিলল নবজাতক

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের টয়লেটের সানসেট থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। কান্নার শব্দ শুনে মঙ্গলবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নবজাতকটি উদ্ধার করে।

বুধবার সকাল পর্যন্ত বাচ্চাটির কোনো পরিচয় পাওয়া যায়নি।

হাসপাতালে সিনিয়র নার্স হাসনা হেনা জানান, মহিলা ওয়ার্ডের টয়লেট থেকে নবজাতকের কান্না শুনে ঘটনাস্থলে গিয়ে একটি নবজাতক শিশু দেখা যায়।পরে নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। শিশুটি এখন সুস্থ আছে।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. রফিকুল হাসান রিমন জানান, হাসপাতালের স্টাফদের আড়ালে কীভাবে বাচ্চাটি ওখানে রাখা হলে তা খতিয়ে দেখতে আটঘরিয়া থানায় খবর দেওয়া হয়েছে। তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে। শিশুটিকে সার্বক্ষণিক চিকিৎসার জন্য ডাক্তার নিয়োগ করা হয়েছে।

আটঘরিয়া থানার ওসি মো. হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাচ্চাটির পরিচয় উদ্ধার এবং কে বা কারা ওখানে বাচ্চাটি রেখে গেছে- তা উদঘাটন করতে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা