,

আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে : লিটন দাস

news-image

স্পোর্টস ডেস্ক : দল হিসেবে শ্রীলঙ্কাকে নিজেদের সমমানের হিসেবে দেখছেন লিটন দাস। ঘরের মাঠে আসছে ওয়ানডে সিরিজে যাদের বিপক্ষে ভালো ফলের জন্য আত্মবিশ্বাসী এই উইকেটরক্ষক ব্যাটার।

তবে সতীর্থদের উদ্দেশ্যে বললেন, নিজেদের জায়গা থেকে সবার ঠিকঠাক দায়িত্ব পালনটা জরুরি। খেলতে হবে ‘স্মার্ট ক্রিকেট’।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মে। সেই সিরিজ সামনে রেখে চলছে ক্রিকেটারদের অনুশীলন। ঈদের আগে সোমবারই ছিল শেষ দিনের অনুশীলন। অন্যদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন লিটন।

পরে বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বলেন, ‘সাদা বলের ক্রিকেটে আমরা অনেক ভালো। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে, হোম কন্ডিশনে যখন আমরা খেলি, তখন আমরা অনেক ভালো একটা টিম। আমার মনে হয় সাদা বলে আমরা এখন ফুল টিম পাব। এটা আমাদের জন্য খুব প্লাস পয়েন্ট।’

‘এখনকার যে খেলোয়াড় (তরুণেরা) আছে, সবাই পরিণত হচ্ছে ধীরে ধীরে। অনেকে তো পরিণত হয়েই গেছে। এখন রোল প্লে করারা গুরুত্বপূর্ণ। টিমে যার যে রোল আছে, সেটা যদি ভালোমতো করতে পারে যে কোনো দলকে হারানো সম্ভব।’

লিটনের বিশ্বাস, ‘আমার কাছে যেটা মনে হয়, শ্রীলঙ্কা ও আমরা সমমানের দল।’ তবে ফলাফল নিজেদের পক্ষে আনতে স্মার্ট ক্রিকেটের তাগিদ তার।

‘ওরাও (শ্রীলঙ্কা) সাদা বলের ক্রিকেটে ভালোই খেলে। আমাদের স্মার্ট ক্রিকেটে খেলতে হবে। গেমটাকে নিজের করার জন্য নিজেকে সেভাবেই তৈরি করতে হবে। তাহলে সফল হওয়ার চান্সটা বেশি থাকবে।’- বলেন লিটন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা