শিবচরে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় বালুবোঝাই বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। দুপুরের দিকে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখনো চারজন চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবচর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শ্যামল বিশ্বাস জানান, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাচ্ছিল। কাঁঠালবাড়ি (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে পৌঁছালে স্পিডবোটটি একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়।

এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া ৫ জনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। মরদেহগুলো পুরান কাঁঠালবাড়ি ঘাটে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্পিডবোটে ঠিক কতজন ছিল তা জানা যায়নি। ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে কোস্টগার্ডও।

এ বিষয়ে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক গণমাধ্যমকে বলেন, সমন্বিত চেষ্টায় এখন পর্যন্ত একজনকে জীবিত এবং ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর বাইরে চারজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। জীবিত পাঁচ জনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন।

তিনি আরো বলেন, এখনও কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওই স্পিডবোটে যাত্রী ছিল ৪০ জনের মতো। ঘটনাস্থলে আমাদের ডুবুরি দল কাজ করছে। প্রয়োজনে আরো দক্ষ উদ্ধারকারী টিম পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী