শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক-ছাত্রীর ‘অনৈতিক কর্মকাণ্ডের’ ভিডিও ভাইরাল

news-image

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম পিটুর সঙ্গে স্কুলের এক ছাত্রীর ‘অনৈতিক কর্মকাণ্ডের’ ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্কুলছাত্রীদের অবিভাবক ও স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার বেলোবাড়ি গ্রামের সাদেকুল ইসলাম পিটু প্রায় ১০-১২ বছর আগে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক হিসেবে যোগ দেন। এরপর থেকে তিনি বিদ্যালয়ের ছাত্রীদের পাইভেট পড়াতেন। চলতি বছরে তিনি সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান ও তথ্য বিজ্ঞান) হয়েছেন। এরই মাঝে স্কুলের এক ছাত্রীর সঙ্গে তার ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে ওঠে।

ওই ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে গত বছর স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। সেই সময় স্থানীয় এক প্রভাবশালী নেতার হস্তক্ষেপে বিষয়টি ধামচাপা দেওয়া হয়। গতকাল শনিবার একটি ফেসবুক আইডি থেকে ওই শিক্ষক ও ছাত্রীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও থেকে নেওয়া ছবি ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ভাইরাল হয়। বিষয়টি দেখে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে।

ছাত্রীদের অবিভাবকরা জানান, শিক্ষক যদি ছাত্রীর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়ায় সেই বিদ্যালয়ে মেয়েরা কিভাবে নিরাপদ। দ্রুত ওই শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাদেকুল ইসলাম পিটুর সঙ্গে মোবাইলে কল দিলে ফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন গোল্লা বলেন, বিষয়টি আমার জানা নেই। প্রধান শিক্ষককের সঙ্গে কথা বলে পরে জানাব।

রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘আমার বিষয়টি জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’ রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হবে।’ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা