বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকার ফর্মুলা গোপনের পরামর্শ দিয়ে সমালোচনার মুখে গেটস

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের ফর্মুলা উন্মুক্ত করার বিষয়ে দ্বিমত পোষণ করে সমালোচনার মুখে পড়েছেন ধনকুবের বিল গেটস।

স্কাই নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে গেটস সম্প্রতি বলেন, ‘টিকা স্বাস্থ্য ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য সর্বোচ্চ সাবধানতা প্রয়োজন। আর বিশ্বের এমন অনেক টিকা প্রস্ততকারক কোম্পানি আছে যারা সেই সাবধানতা অবলম্বন করে না। ফলে গোটা বিশ্বে সবার কাছে করোনা টিকার ফর্মুলা উন্মুক্ত হওয়া মহৎ কিছু নয়।’

গেটস বলেন, যে সব কোম্পানি বা সংস্থার কাছে টিকা উৎপাদনের সঠিক পরিকাঠামো এবং অনুমতি রয়েছে তারা কেউ বসে নেই। সবাই করোনার টিকা তৈরি করছে। কিন্তু তার বাইরে গিয়ে যথেচ্ছভাবে যদি টিকা উৎপাদন শুরু হয় তবে এর উদ্দেশ্যই ব্যর্থ হবে।

বিল গেটসের পক্ষ থেকে এমন মন্তব্য আসার পর অনেকেই সমালোচনা করছেন।

আমেরিকান প্রগতিশীল রাজনৈতিক উপস্থাপক, বিশ্লেষক ক্রিস্টাল বল বলছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বেশি লাভের আশায় ফর্মুলা গোপন রাখছে। সেখানে গেটসও ফর্মুলা গোপন রাখার কথা বলছেন। তিনি ভ্যাকসিনের জন্য অনেক কিছুই করেছেন। কিন্তু এই মন্তব্য গ্রহণযোগ্য নয়।’

গেটস পরে আরেকটি ব্যাখ্যায় বলেন, ‘যদি যত্রতত্র গজিয়ে ওঠা টিকা প্রস্ততকারক কোম্পানির হাতে এই ফর্মুলা যায়, তাহলে টিকার নিরাপত্তাই বিঘ্নিত হবে। অর্থাৎ টিকার মান বজায় থাকবে না। এতে বিপদ আরও বাড়বে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’

গেটস ফর্মুলা নিয়ে হতাশার কথা বললেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করছেন, যাতে দ্রুত ভ্যাকসিন পৌঁছানো যায়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা