শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরমেও সতেজ থাকার উপায়

news-image

অনলাইন ডেস্ক : গ্রীষ্মের দাবদাহ চলছে। এই সময়টাতে অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে। তাই সতর্ক হয়ে চলতে হবে সবাইকে। গরমে শরীর দ্রুত ডিহাইড্রেট হয়ে নিস্তেজ দেখায়। এমনকি শরীর দুর্বল হয়ে পড়ে। গরমে বাইরে চলাফেরা থেকে শুরু করে খাওয়া-দাওয়া বেছে করতে হবে। এতে গরমেও শরীর সতেজ ও সুস্থ থাকবে।

১. গরমে শরীর অস্থির লাগলে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে। সম্ভব হলে গোসল করে নিলে ভালো হয়।

২. গরমকালে ৩ থেকে ৪বার গোসল করলে গরমের কষ্ট অনেক কম হয়।

৩. দুপুরের রোদে না বেরোনোর চেষ্টা করবেন। জেনে রাখুন দুপুর ২টা পর্যন্ত তাপমাত্রা সব থেকে বেশি থাকে। এই সময় বাইরে গেলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। খুব কষ্ট হয়। তাই চেষ্টা করবেন দুপুর ১২টা থেকে দুপুর ৩টার মধ্যে অফিসে বা কোনো ঘরে থাকার।

৪. পর্যাপ্ত পরিমাণে পানি ও জলীয় খাবার খেতে হবে। বাড়িতে পাতা দইয়ের ঘোল, লবণ লেবুর শরবত, ডাবের পানি, যে কোনো টাটকা ফলের রস (ক্যান বন্দি চিনি দেওয়া ফলের রস নয়) খেলে চট করে ক্লান্ত হবেন না।

৫. শসা, জামরুল, তরমুজ, আঙুরসহ যে কোনো টাটকা ফল খেলে ভালো হয়।

৬. এই সময়ে বেশি মসলাদার খাবার ও বেশি মাংস খেলে হজমের সময় শরীরে বাড়তি তাপ উৎপন্ন হয়। তাই হালকা খাবার খেতে হবে। রোজকার ডায়েটে রাখুন টক দই, যা হজমশক্তি বাড়বে।

৭. হালকা রঙের সুতির ঢিলে পোশাক পরতে হবে। বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন মাখা উচিত।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা