,

ব্রাহ্মণবাড়িয়ায় মরা গরুর মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতাকে অর্থদন্ড 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আলীয়াবাদ বাজারে মরা গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগে  আল আমিন কসাই নামে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পঁচা মাংস জব্দ করেছে ভ্রাম্যামাণ আদালত। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। পরে জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে ফেলা হয়।
জানা যায়, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারে ও নবীনগর সদর বাজারে আল আমিন কসাই তার দোকানে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রী করছে, এই সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত আলীয়াবাদ বাজারে মাংসের দোকানে অভিযান চালিয়ে ওই মাংস জব্দ করেন এবং নবীনগর সদর বাজারে তার অন্য একটি দোকানে  বিক্রীর জন্য নেওয়া মাংসও জব্দ করে পঁচা মাংস বিক্রীর অভিযোগে আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
পরে উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতে জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে পুতে ফেলা হয়। নবীনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম সজিব বলেন, মাংস দেখে মনে হচ্ছে গরুটি মারা যাওয়ার পর জবাই করা হয়েছে অথবা মারাত্বক অসুস্থ ছিলো গরুটি। সে কারণে মাংস কালো হয়ে গেছে এবং পঁচা গন্ধ ছড়াচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য