নিখোঁজ সাবমেরিনটির ৫৩ যাত্রীই মারা গেছেন

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার বালির সমুদ্রসীমায় নিখোঁজ হওয়া কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটির ৫৩ যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

সেনাপ্রধান মার্শাল হাদি তাজাহানতো রবিবার সাংবাদিকদের বলেন, ‘খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ এবং উদ্ধার হওয়া বস্তুগুলোর ভিত্তিতে বোঝা যাচ্ছে সাবমেরিনটি ডুবে গেছে এবং এর সব নাবিকেরাই মৃত্যুবরণ করেছেন।’

তিনি জানান, সাবমেরিনটি তিনটি খণ্ডে ভেঙে যায়।

১৯৭০ এর দশকের শেষের দিকে এই সাবমেরিন তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে কাজ শেষ হয়।

ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন বহরের মধ্যে অন্যতম এই নৌযান গত বুধবার হলিডে দ্বীপ বালি থেকে সরাসরি টর্পেডো প্রশিক্ষণ অনুশীলনের সময় অদৃশ্য হয়ে যায়।

নেভির চিফ ইউদো মারগোনো শনিবার বলেন, উদ্ধারকর্মীরা টর্পেডো স্ট্রেইটনার অংশ, একটি গ্রিজ বোতল যা পেরিস্কোপে তেল ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়েছিল এবং সাবমেরিন থেকে প্রার্থনা করার সামগ্রীসহ (জায়নামাজ জাতীয়) বেশ কয়েকটি জিনিস পেয়েছেন।

সাবমেরিনটি খুঁজতে রিগুয়ের নামের যুদ্ধ জাহাজ শুক্রবার তল্লাশি এলাকায় পৌঁছায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন