বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারের ইসলাম গ্রহণ

news-image

দক্ষিণ আফ্রিকান জাতীয় দলের ক্রিকেটার বিয়র্ন ফরটুইন ইসলাম ধর্মগ্রহণ করেছেন। সম্প্রতি তিনি ধর্ম পরিবর্তন করেছেন। এ বিষয়ে ব্যক্তিগত ইনস্টাগ্রামে তিনি নিজে ব্যাপারটি নিশ্চিত করেছেন।

ধর্ম বদলে মুসলিম হওয়ার পর নিজের নামও পরিবর্তন করেছেন, নিজের নতুন নাম রেখেছেন ইমাদ। তার স্ত্রী অনেক আগে থেকেই ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। তবে তার এ সিদ্ধান্তে তার স্ত্রীর কোনো হাত ছিল না। তিনি জানিয়েছেন এ নিয়ে নিজ থেকেই আগ্রহ সৃষ্টি হয়েছিল তার।

ইসলাম গ্রহণের পর ফরটুইন বেশ কিছু ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। সেসব শেয়ারে দেখা যায় তাকে অভিনন্দন জানাচ্ছেন বন্ধুরা। তেমনই একটা শেয়ারে দেখা যায়, ‘গতকাল রাতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, রমজান মাসে ঘটল এটা। সে তার নাম রেখেছে ইমাদ, তোমাকে নিয়ে আমার বেশ গর্ব হচ্ছে।’ তিনি আরেকটা স্ক্রিনশটও পোষ্ট করেছেন, যাতে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সে ছবিটায় তিনিও প্রত্যুত্তরে ধন্যবাদ জানিয়েছেন।

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পান তিনি। এরপর থেকে একটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টির অভিজ্ঞতা ঝুলিতে পুরেছেন। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেও মাঠে ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল