শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কেট খোলার প্রথম দিনে সড়কে তীব্র যানজট

news-image

লকডাউনের পর মার্কেট খুলে দেয়ার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (২৫ এপ্রিল) বেলা ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ এলাকা ঘুরে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশায় পূর্ণ রাস্তা। আগারগাঁও থেকে বিজয়স্মরণী পর্যন্ত এসব যানবাহনের দীর্ঘ সারি। একদিকে ফার্মগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যানজট দেখা গেছে। অন্যদিকে এই যানজট ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে পান্থপথ এলাকা পর্যন্ত ছুঁয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদকে সামনে রেখে সরকার আজ থেকে মার্কেট খুলে দিয়েছে। অন্যদিকে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। ফলে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন বেড়েছে। তবে এখনও বাস চলাচলের অনুমতি না দেয়ায় সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কারে করে মার্কেট, কর্মস্থল ও প্রয়োজনীয় জায়গায় যাচ্ছেন।

গণপরিবহন না থাকায় একদিকে যেমন পরিবহন সংকটে পড়তে হচ্ছে যাত্রীদের, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। ফার্মগেটে সিএনজিচালক সুমন মিয়া জাগো নিউজকে বলেন, ‘লকডাউনের মধ্যে এত যানজট ছিল না। আজকে মার্কেট খোলা তো, তাই যানজট বেশি।’

তিনি আরও বলেন, ‘আগারগাঁও থেকে শুরু করে প্রধানমন্ত্রী অফিস, ফার্মেগেট, কাওরান বাজার -এই পুরোটাই জ্যাম।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা