,

আশুগঞ্জ মোকামে আসছে নতুন বোরো ধান, মূল্য পেয়ে খুশি কৃষক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : দেশের বৃহত্তম ধানের বাজার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম। প্রতি বছরের মত এবারও বিক্রেতা, ব্যাপারী ও ক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠছে বৃহৎ এ ধানের মোকাম। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ হাওর অঞ্চল থেকে কৃষকরা তাদের উৎপাদিত নতুন ধান নিয়ে আসতে শুরু করেছে আশুগঞ্জ মোকামে। প্রতিদিন গড়ে এক লাখ টন ধান বিক্রি হয় এ মোকামে। চলতি ইরি- বোরো মৌসুমের শুরুতে মোকামে আসতে শুরু করেছে নতুন বোরো ধান। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় ধানের আমদানিও বাড়ছে। মোকামে ধান নিয়ে আসা ব্যাপারী ও কৃষকরা ধানের ন্যায্য দাম পাওয়ায় খুশি তারা।
আশুগঞ্জ মোকামে ধান নিয়ে আসা ব্যাপারী কুদ্দুস মিয়া জানান, চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হওয়ায় আমরা খুশি। প্রতিমণ নতুন বোরো ধান (বি-আর -২৮)  চিকন (৯৫০-৯৮০) টাকা ও বোরো ধান (বি-আর-২৯) মোটা ( ৭০০-৭৫০) টাকায়  বিক্রি হচ্ছে।
তবে চাতালকল মালিকরা জানান, বাজারে চালের দাম বেশি হওয়ায় ধান বেশি দামে ধান ক্রয় করে তেমন সুবিধা হচ্ছে না। তবে মোকামে ধানের আমদানী আছে প্রচুর। আশুগঞ্জ উপজেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল শিকদার জানান,  আশুগঞ্জ মোকামে নতুন বোরো ধান আসতে শুরু করেছে। প্রতিমণ নতুন বোরো ধান (বি-আর -২৮)  চিকন (৯৫০-৯৮০) টাকা ও বোরো ধান (বি-আর-২৯) মোটা ( ৭০০-৭৫০) টাকায়  বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, দেশের হাওর অঞ্চলের উৎপাদিত ধান আশুগঞ্জের ৪ শতাধিক চাতালকলে প্রক্রিয়াজাত করা হয়। চালে রূপান্তর করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে প্রয়োজনীয় চাহিদা পূরণ করে থাকে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি