,

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পরিবার মাঝে খাদ্য সহায়তা প্রদান

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ঋষি সম্প্রদায়ের ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তেল, ডালসহ বিভিন্ন উপকরণ। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, করোনা পরিস্থিতিতে দিনে আনা দিনে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন। অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রেরিত খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে সহায়তা পৌঁছে দেয়া হবে, ধৈর্য্য ধরে সবাই প্রশাসনকে সহায়তা করতে ও সরকারের পাশে থাকার অনুরোধ করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া, সদর সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসামা বানিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের