,

মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচার, গ্রেপ্তার ১

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় এগুলো সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচার করার সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ । গ্রেপ্তারকৃত হলেন- মো. সৌমিক আহম্মেদ সিদ্দিকী (৪২)।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামু বলেন, মাদক কারবারিদের একটি চক্র সীমান্ত এলাকা থেকে একটি বড় চালান নিয়ে মোহাম্মদপুরে আরেক বিক্রেতার কাছে আসবে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল ভোরের দিকে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় একটি প্রাইভেটকার থেকে সৌমিক আহম্মেদ সিদ্দিকী নামে একজনকে আটক করা হয়।

আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, পাস নিয়ে সে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারিদের কাছে হস্তান্তর করে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য