শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি ফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে এবার এইচএসসি পরীক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হয়েছে। পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১০ হাজার ৫০১ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করছে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা, সিলেট, বরিশাল ও কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বাকি শিক্ষা বোর্ডগুলোও বৃহস্পতিবারই তাদের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।

মাউশি জানিয়েছে, এবার এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছে মোট এক হাজার ১২৫ শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী।

মেধাবৃত্তি পাওয়াদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৪২৭, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭২, রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯৪, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৯, সিলেট শিক্ষা বোর্ডে ৩১, বরিশাল শিক্ষা বোর্ডে ৪১, যশোর শিক্ষা বোর্ডে ৯৪, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৬ ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ১১১ শিক্ষার্থী রয়েছে।

আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭০০, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৫৯, রাজশাহী শিক্ষা বোর্ডে এক হাজার ২৬২, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৯৬, সিলেট শিক্ষা বোর্ডে ৫৯২, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৭০, যশোর শিক্ষা বোর্ডে এক হাজার দুই, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২৯, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৬৬ শিক্ষার্থী রয়েছেন।

যারা মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা