বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হায়দরাবাদের স্বস্তির জয়

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে শুরুটা মোটেও ভালো হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। প্রথম তিন ম্যাচের সব কটিতে হেরে চূড়ান্ত হতাশায় ডুবে ছিল দলটি। অবশেষে চতুর্থ ম্যাচে এসে সেখান থেকে বেরোনোর দিশা মিলল। পাঞ্জাব কিংসকে হারিয়ে আসরে প্রথম জয়ের মুখ দেখল ডেভিড ওয়ার্নারের দল।

বুধবার দিনের প্রথম ম্যাচে ৯ উইকেটে জয় তুলে নেয় হায়দরাবাদ। ১২১ রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখে দলটি পৌঁছে যায় লক্ষ্যে। পাঞ্জাব কিংস তাদের চতুর্থ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেল।

জনি বেয়ারস্টো ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৫৬ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা হাঁকান। ম্যাচসেরাও হয়েছেন তিনি। ডেভিড ওয়ার্নার ৩৭ বলে ৩৭ রান করেন। বেয়ারস্টোর সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭৩ রান যোগ করেন তিনি। ওয়ার্নার ফেরার পর কেন উইলিয়ামসন উইকেটে আসেন। ১৬ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে খলিল আহমেদের বোলিং নৈপুণ্যে পাঞ্জাব কিংস ২ বল বাকি থাকতেই ১২০ রানে গুটিয়ে যায়। ৩ উইকেট নেন হায়দরাবাদের এই বাঁহাতি পেসার। ২ উইকেট নিয়েছেন অভিষেক শর্মা। পাঞ্জাব কিংসের পক্ষে সর্বোচ্চ ২২ রান করে এসেছে মায়াঙ্ক আগারওয়াল ও শাহরুখ খানের ব্যাট থেকে। ক্রিস গেইল করেন ১৫ রান।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী