শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরাণীগঞ্জ মডেল থানায় হঠাৎ গুলি, আতঙ্কে অতিরিক্ত নিরাপত্তা

news-image

কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরাণীগঞ্জ মডেল থানার এক পুলিশ সদস্যের অস্ত্র থেকে অনাকাঙ্ক্ষিতভাবে এক রাউন্ড গুলি বের হয়ে যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। থানার আশপাশে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। অপরদিকে হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আটকের পর মডেল থানায় হামলা হতে পারে ভেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ কারণে জিনজিরা ও আগানগর এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে মডেল থানায় অনাকাঙ্ক্ষিত গুলির ঘটনা ঘটে। জানা গেছে, ওই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে থানা কর্তৃপক্ষ আটক করেছে। অপরদিকে হেফাজতের হামলার আশঙ্কায় থানা এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় থানা এলাকায়। থানা এলাকার আশপাশ ও রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এলাকার সকল লোকজনকে মাইকিং করে যার যার ঘরে অবস্থান করতে বলা হয়।

থানা রোডের বাসিন্দা মো. মাহবুব জানান, তিনি সন্ধ্যায় ইফতারি শেষে রাস্তায় বের হন, তখনো সবকিছুই স্বাভাবিক ছিল। পরে তারাবির নামাজ পড়তে মসজিদে গেলে কিছুক্ষণ পর বাসা থেকে তাকে ফোন দিয়ে জানানো হয়, থানার ভেতর থেকে গুলির শব্দ হচ্ছে। তিনি মসজিদ থেকে বের হয়ে দেখেন রাস্তায় পুলিশ অবস্থান করছে। সবাইকে বাসায় গিয়ে অবস্থান করতে বলা হচ্ছে। এলাকার সব মানুষ আতঙ্কে আছে।

এদিকে, ঘটনার পর রাত ১২টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার মডেল থানা পরিদর্শন করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিবকে আটকের পর আমরা থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে। তবে অনাকাঙ্ক্ষিতভাবে এক পুলিশ সদস্যের অস্ত্র থেকে এক রাউন্ড গুলি বের হয়ে গেছে। তাকে আটক করা হয়েছে। দক্ষতা না থাকায় এ ধরনের ঘটনা ঘটতেই পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা