বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার টানা হারে মন্থর ইনিংস সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে কলকাতাকে রান পাহাড়ে চাপা দিয়ে ৩৮ রানে আইপিএলে নিজেদের তৃতীয় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৪ উইকেটে ২০৪ রান করার পর প্রতিপক্ষকে ৮ উইকেটে ১৬৬ রানে থামিয়ে দিয়েছে কোহলিরা।

কলকাতার টানা হারার ম্যাচে বল হাতে ভালো না করলেও ব্যাট হাতে রান পেয়েছেন সাকিব। তবে বড় স্কোরের সামনে দাড়িয়ে সাকিবের ব্যাটে রান এসেছে মন্থর গতিতে। আগের দুই ম্যাচে ৩ ও ৯ রান করা বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান করেছেন ২৬ রান, তার ২৫ বলের ইনিংসে ছিল একটি চার ও ছয়। এউইন মরগ্যানের সঙ্গে ৪০ ও আন্দ্রে রাসেলের সঙ্গে ৪১ রানের উল্লেখযোগ্য জুটি গড়েন তিনি।

কলকাতা নাইট রাইডার্সকে ৩৮ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টস জিতে প্রথমে ব্যাট করতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে ব্যাঙ্গালুরু। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪৯ বলের মোকাবেলায় ৭৮ রান করেন তিনি। বিধ্বংসী ছিলেন এবি ডি ভিলিয়ার্সও। মাত্র ৩৪ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

ম্যাক্সওয়েল ও ডি ভিলিয়ার্স দুইজনই হাঁকিয়েছেন ৯টি করে চার ও ৩টি করে ছক্কা। ২ ওভার বল করে সাকিব আল হাসান বিলি করেন ২৪ রান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে মারকুটে ভঙ্গিমায় ব্যাটিং শুরু করেছিল কলকাতা। তবে কেউই উইকেটে থিতু হতে পারছিলেন না। নিতিশ রানা ১৮, শুবমান গিল ২১, রাহুল ত্রিপাঠি ২৫ রান করে সাজঘরে ফেরেন। ৪ উইকেটের পতন ঘটলে ক্রিজে আসেন সাকিব। তাকে রেখে সাজঘরে ফেরেন অধিনায়ক ইয়ন মরগান, ২৩ বলে ২৯ রান করে।

এরপর সাকিবকে অপর প্রান্তে রেখে দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করেন আন্দ্রে রাসেল। তবে সাকিবের ব্যাট হাসেনি, দলের প্রয়োজন বা ম্যাচের মেজাজ অনুযায়ী ব্যাট করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। ২৫ বলে মাত্র ২৬ রান করে দলীয় ১৫৫ রানে সাজঘরে ফেরেন একটি করে চার-ছক্কা হাঁকানো সাকিব। এরপর প্যাট কামিন্স ও রাসেলও ধরেন সাজঘরের পথ। আউট হওয়ার আগে ৩০ বলে ৩১ রান করেন রাসেল।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান জড়ো করে কলকাতা, বরণ করে নেয় ৩৮ রানের পরাজয়। ব্যাঙ্গালোরের পক্ষে কাইল জেমিসন তিনটি এবং যুযবেন্দ্র চাহাল ও হার্শাল পেটেল দুটি করে উইকেট শিকার করেন।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী