,

আরো ভয়ঙ্কর হচ্ছে ব্রাজিলের করোনার ধরন

news-image

অনলাইন ডেস্ক : ব্রাজিলের পি১ করোনাভাইরাস ফের চরিত্র বদল করে আরো মারাত্মক হয়ে উঠছে। গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে । লাতিন আমেরিকার একাধিক দেশে প্রভাব ফেলেছে এই ভাইরাস। গবেষকদের দাবি, এই ভাইরাস নিজের চরিত্র এমনভাবে বদল করেছে যে, কোন অ্যান্টিবডির প্রভাবই তার উপর পড়ছে না। আনন্দবাজার।

স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করা ‘ফিয়োক্রুজ’ নামের একটি সংগঠন এই গবেষণা চালিয়েছে। তাতেই জানা গেছে এই চরিত্র বদলের কথা। সম্প্রতি ব্রাজিলে ফের সংক্রমণ বৃদ্ধির পিছনে পি১ ভাইরাসের চরিত্র বদলকেই দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গবেষণার সঙ্গে যুক্ত ফিলিপে নাভেকা বলেন,‘দেখে মনে হচ্ছে টিকার ফলে তৈরি অ্যান্টিবডির হাত থেকে বাঁচতে অন্য পথ নিয়েছে এই ভাইরাস। এর আগেও পি১ করোনাভাইরাস তার চরিত্র বদল করেছিল। কিন্তু এবার তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। শুধু তাই নয়, ভাইরাস তার চরিত্র এখনও বদল করে চলেছে। তাই তার বিরুদ্ধে কোনও টিকা কার্যকর কিনা সেটাও বোঝা যাচ্ছে না।’

গবেষণায় জানা গেছে, চরিত্র বদলের পরে এই ভাইরাস আগের থেকে আড়াই গুণ বেশি সংক্রামক হয়ে উঠেছে। ফলে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার ব্রাজিলের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স।

গবেষণায় আরও জানা গেছে, এই নতুন প্রকৃতির ভাইরাস থেকে অল্পবয়সিদের আক্রান্ত হওয়ার ঘটনা বেশি ঘটছে। মার্চ থেকে ব্রাজিলে আক্রান্তদের অর্ধেকের বেশি ৪০ বছর বা তার কম বয়সি। এই প্রসঙ্গে এস্টার স্যাবিনো নামের এক বিজ্ঞানী বলেছেন,‘ভাইরাস যত বেশি ছড়াবে, তার চরিত্র বদলের সম্ভাবনা তত বাড়বে। ব্রাজিলে সেটাই হয়েছে। তার ফলেই পি১ ভাইরাস আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের