মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় ফাঁস নিলেন স্বামী, স্ত্রী ব্যস্ত ছবি তুলতে!

news-image

অনলাইন ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গে এক ব্যক্তি তার স্ত্রীর সামনেই গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন কাপড় ব্যবসায়ী আমান। তবে তাকে না বাঁচিয়ে আত্মহত্যার দৃশ্যের ছবি তোলেন নিজের মোবাইল ফোনে স্ত্রী নেহা শুক্ল!

এ ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বালি থানা এলাকায়। স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের পরিবার জানিয়েছে, গত ১১ ডিসেম্বর পাঁচ বছর প্রেমের পর বালি বাদামতলার বাসিন্দা কাপড় ব্যবসায়ী আমান ও লিলুয়ার বাসিন্দা নেহা শুক্ল বিয়ে করেন। বিয়ের পর কিছু দিন ভালোভাবে কাটার পর দু’জনের সম্পর্কে চিড় ধরতে শুরু করে।
নেহার সঙ্গে হুগলির উত্তরপাড়ার এক যুবকের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ থেকেই অশান্তির শুরু হয়। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মাঝে মধ্যেই পার্টি করে অনেক রাতে ফিরতেন নেহা। আমানের থেকে প্রায়ই জোর করে টাকা চাইতেন বলেও অভিযোগ।

আমানের পরিবারের আরও দাবি, গত মার্চ মাসে স্বামী এবং শ্বশুরবাড়ির অমতে প্রেমিকের সঙ্গে দিল্লি যান নেহা। কিছুদিন কাটিয়ে ফিরে এসে বিবাহবিচ্ছেদের জন্য আমানকে চাপ দিতে থাকেন।

এ অবস্থায় নেহার মোবাইলে প্রেমিকের সঙ্গে ‘আপত্তিকর’ ছবি পেয়ে যান আমান। গত ৮ এপ্রিল রাতে এ নিয়ে তুমুল ঝগড়া হয় দু’জনের। এ সময় নেহা তার মোবাইলে স্বামীর কথোপকথন রেকর্ড করতে থাকেন। উত্তেজিত হয়ে আমান বলেন, তিনি এমন কিছু করবেন, যা নেহাকে সারা জীবন মনে রাখতে হবে। এর পরই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন আমান; যা ক্যামেরা বন্দি হয় নেহার মোবাইলে।

পরিবারের অভিযোগ, ওই সময় আমানকে বাঁচানোর চেষ্টা করেননি নেহা। ঘটনা জানাজানি হতে তিনি বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন। তখন শ্বশুরবাড়ির লোকেরা তার মোবাইল কেড়ে নেন। পরে তা পুলিশকে জমা দেওয়া হয়। থানায় নেহার বিরুদ্ধে অভিযোগ করেন আমানের বাবা। গত সোমবার রাতে নেহাকে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা