,

নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সেক্রেটারী আটক

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : হরতালে সহিংসতার অভিযোগে দায়েরকৃত মামলায় নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আটককৃত হেফাজত নেতা মুফতি বশির উল্লাহ ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। সেই অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে সে মামলার তিনি এজহারভুক্ত আসামী নয়।

জানা গেছে, সোনারগাঁও উপজেলায় মামুনুল হক ইস্যুতে ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানোসহ গত ২৮ মার্চ হরতাল চলাকালে মহাসড়কে ব্যাপক তাণ্ডবে অংশ নেওয়া নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে। তারই অংশ হিসেবে হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার পর্যন্ত ৭৯ জনকে গ্রেপ্তারকরে পুলিশ। এর মধ্যে সোনারগাঁয়ে ৫১ জন সিদ্ধিরগঞ্জে ২২ জন, রূপগঞ্জে ৬ জন।

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের