,

বৈশাখী শোপিসের সুবাদে মিল হলো পিতা-পুত্রের

news-image

বিনোদন ডেস্ক : অর্ক দেশের একজন আলোচিত ফটোগ্রাফার। একদিন তার এক কাছের বন্ধু অর্ককে তার জন্মদিনে একটি মাটির শোপিস উপহার দেয়। অর্ক দেখতে পায় সেই মাটির শোপিসের উপরে তারই ছোটবেলার ছবি আঁকা রয়েছে, অবাক হয় সে। অর্ক বন্ধুর কাছে জানতে চায়, শোপিসটি সে কোথা থেকে কিনেছে।

বন্ধু শো পিসটি কিনেছিল গ্রামের কোনো এক বৈশাখী মেলা থেকে। অর্ক তার প্রেমিকাকে নিয়ে চলে যায় সেই গ্রামে। খুঁজে বের করে এর কারিগরকে। অনেক নাটকীয়তার পর অর্ক জানতে পারে, ওই কুমারই অর্কর বাবা- এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে বৈশাখের বিশেষ নাটক ‘তালাশ’।

দেবজ্যোতি ভক্তের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন বাঁধন, মাজনুন মিজান, শংকর সাঁওজাল প্রমুখ। নাটকটি প্রচার হবে আগামীকাল রাত ১০ টায় মাছরাঙা টেলিভিশনে।

সূত্র: আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের