,

বিশ্বের বিভিন্ন দেশে আবারও লকডাউন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ সারা বিশ্বেই বাড়ছে। এ অবস্থায় সংক্রমণ কমাতে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন ও কারফিউ জারি করা হয়েছে। নিচে বেশ কিছু দেশের লকডাউন ও বিধিনিষেধের চিত্র তুলে ধরা হলো।

ভারতে করোনায় সবচেয়ে সংক্রমিত রাজ্য মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন জারি করা হয়েছে। রাজ্যটিতে করোনার সংক্রমণ তীব্র রূপ নেওয়ায় এবং টিকায় ঘাটতি থাকায় শনিবার এই লকডাউন জারি করা হয়। এ ছাড়া মহারাষ্ট্র ও এর রাজধানী মুম্বাইয়ে রেস্টুরেন্টগুলো বন্ধ এবং পাঁচজনের বেশি লোক একত্রে জড়ো হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর ছত্তিশগড়ের রায়পুর জেলাতেও ১০ দিনের লকডাউন জারি করা হয়েছে।

কলম্বিয়ার রাজধানী বোগোটায় প্রায় ৮০ লাখ নাগরিককে ঘরে থাকার ও করোনা বিধিনিষেধ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করছে ল্যাটিন আমেরিকার দেশটি। দেশটির সব বড় শহরে ইতোমধ্যে কারফিউ চলছে।
রাত্রিকালীন কারফিউ জারি করেছে আর্জেন্টিনা। শুক্রবার থেকে এই কারফিউ শুরু হয়েছে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

পুরো ফ্রান্সে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জার্মানিতে বেশকিছু রাজ্যে মানুষের চলাচল ও বাণিজ্যে কড়াকড়ি আরোপ করার চেষ্টা করছে দেশটির সরকার।

ইরানের অধিকাংশ অঞ্চলে শনিবার থেকে ১০ দিনের লকডাউন জারি করা হয়েছে। ইরানের ৩১টি প্রদেশের ২৩টিতে এই লকডাউন কার্যকর হবে। লকডাউনে ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান, থিয়েটার ও খেলাধুলার অনুষ্ঠান বন্ধ থাকবে এবং বুধবার থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাসে লোকজনের জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের