বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : শনিবার লিলির বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে লাল কার্ড পাওয়ায় পিএসজি ফরোয়ার্ড নেইমার লিগ ওয়ানের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। ফরাসি পেশাদার লিগের ডিসিপ্লিনারি কমিশন বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।

টিয়াগো ডিয়ালোর সাথে বিতন্ডায় জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মাঠ ত্যাগে বাধ্য হন নেইমার। এই ঘটনায় ডিয়ালোকেও লাল কার্ড দেখানো হয়। কিন্তু ম্যাচের শেষে পিএসজির থেকে তিন পয়েন্ট ছিনিয়ে ওই তিন পয়েন্টের ব্যবধানেই বর্তমান চ্যাম্পিয়নদের পিছনে ফেলে টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে লিলি।

নিষেধাজ্ঞার কারনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শনিবার স্ট্রসবার্গ ও সপ্তাহের শেষে সেইন্ট এতিয়েনের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ দুটিতে খেলতে পারছেন না। এলএফপি এই ঘটনায় ডিয়ালোকেও দুই ম্যাচ নিষিদ্ধ করেছে। দুই মাসের ইনজুরি কাটিয়ে ওই ম্যাচেই প্রথম মাঠে নেমেছিলেন নেইমার। গত ১৫ লিগ ম্যাচে এনিয়ে তিনবার লাল কার্ড পেলেন নেইমার।

 

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু