,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের টানচাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করা হয়েছে। শিশুটির পরিবার জানায়, শুক্রবার দুপুরের দিকে জুম্মার নামায পড়ার জন্য মসজিদে যায় শিশুটির পিতাসহ বাড়ির অন্যান্য লোকেরা৷ এ সময় তার শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল এবং তার মা ঘরের কাজ করছিল।

পরিবারের লোকজন তাকে অনেক খুঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুর পাড়ে গিয়ে দেখেন শিশুটিকে ধর্ষণ করছে প্বার্শবর্তী নোয়াগাঁও গ্রামের আরু মিয়ার বখাটে ছেলে ইউনুছ মিয়া। এসময় শিশুটি আত্মরক্ষায় চিৎকার করছিল। শিশুটিকে বাঁচাতে ও ইউনুছ মিয়াকে আটক করতে গেলে সে শিশুটিকে ফেলে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার বলেন, শিশুটিকে জেলা সদর হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে। পরীক্ষার রির্পোটে ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের