টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এর পাঁচ মিনিটের মধ্যে আটক দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ বলেন, ‘টিএসসিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দৌড়ে গিয়ে ঘটনাস্থল থেকে একজনকে এবং উদ্যানসংলগ্ন গেট থেকে আরেকজনকে আটক করি। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে আসি।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের