রাণীনগর ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ট্যাব চুরি

news-image

 রাণীনগর (নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত একটি ট্যাব চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে ট্যাবটি চুরি হয়ে যায়।

বড়গাছা ইউনিয়নের কচুয়া গ্রামের সরদারপাড়ার বাসিন্দা মোছাঃ কাকলি আকতার (২৫) রাণীনগর সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা (৩ নং ওয়ার্ডে) ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন। তাঁর ব্যবহৃত ট্যাবটি রানীনগর উপজেলা হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে গেলে অসতর্ক মুহূর্তে চুরি হয়ে যায় বলে তিনি দাবি করেছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এর সন্ধান পাওয়া যায়নি।

জিডি তে উল্লেখ করা হয়েছে চুরি যাওয়া ডিভাইসটির মডেল XTRA XT1, র‍্যাম ৮ জিবি, রম ১২৮ জিবি এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, আইএমইআই নম্বর (৩৫৯০৫৪৬৪০৫৩৭৬২১ ও ৩৫৯০৫৪৬৪০৫৩৭৬৩৯) ও ক্রমিক নম্বর (XT12026200909869)।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, এই ঘটনায় কাকলি আকতার রানীনগর থানায় লিখিত জিডি করেছেন । তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

নবীনগরে আবুল খায়ের ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪