ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

news-image

নিজস্ব প্রতিবেদন : রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। জ্বলন্ত বাস থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় মেট্রো স্টেশন। এ সময় আতঙ্কিত যাত্রীরা জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের পাশেই বাসটিতে আগুন দেওয়া হয়। পরে সেই আগুনের ধোঁয়া স্টেশনের ভেতরে প্রবেশ করে। ধোঁয়ার কারণে স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত স্টেশন খালি করার উদ্যোগ নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আগুন দেওয়া বাসটির চালক বা কোনো যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের