বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুলের পক্ষে পোস্ট দিয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের পক্ষে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মারজানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মারজানকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মারজান জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দা। নারায়ণগঞ্জে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ঘটনার পরপরই পোস্ট দিয়েছিলেন তিনি। নিজের ফেসবুক আইডিতে পোস্টে তিনি লেখেন- ‘সত্য মিথ্যা আপনার বুঝতে পারবেন, কীভাবে ছাড়া পেলেন মামুনল হক। প্রশাসনকে ধন্যবাদ সঠিক তথ্য তুলে ধরার জন্য।’

এ ছাড়া আরও কিছু কথা তিনি লিখেছেন। এরপরও কয়েকটি পোস্ট করেন ছাত্রলীগ নেতা ফয়েজ উদ্দিন মারজান। তার পোস্ট ভাইরাল হওয়ার পর পরই বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসে। পরে গতকাল সোমবার শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগের দায়ে তাকে বহিষ্কার করা হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে