,

এক বাংলাদেশি দোকানির জন্য কাঁদছে আয়ারল্যান্ড

news-image

নিউজ ডেস্ক : আয়ারল্যান্ডে ছিনতাইকারী ধরতে গিয়ে মারা যাওয়া এক বাংলাদেশি দোকানদারের জন্য ডাবলিনে শোকের ছায়া নেমেছে। স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকেরা পর্যন্ত তাকে নিয়ে বিলাপ করছেন।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকরাম হোসেন নামের ওই বাংলাদেশি ড্রামকন্ড্রা এলাকার ট্রেন স্টেশনের পাশে একটি সেনট্রা শপে কাজ করতেন। রবিবার সকালে এক ছিনতাইকারীকে ধাওয়া করার সময় তার হার্ট অ্যাটাক হয়।

স্থানীয় বাসিন্দা ক্লেয়ার গর্লে দোকানটিতে শোকবই রেখেছেন আকরামের মৃত্যুর পর। সেখানে অনেক মানুষ আকরামকে স্মরণ করে মন্তব্য লিখছেন।

ক্লেয়ার জানিয়েছেন, বইটি বাংলাদেশে তার পরিবারকে পাঠানো হবে।

কিনিয়ান ব্রেনান নামের একজন সাংবাদিক ফেইসবুকে আকরামকে স্মরণ কর লিখেছেন, ‘এদিন সকালে লোকটি মারা গেল। এক ছিনতাইকারীকে তাড়া করছিলেন উনি। অনেক দিন ধরে ওনাকে চিনি। অনেক ভদ্র মানুষ। এই এলাকার বাচ্চাদের কাছে খুব প্রিয়।’

ডাবলিনের বিভিন্ন গণমাধ্যমে আকরামের খবর আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শতশত মানুষ তাকে নিয়ে হাহাকার করছেন।

ওলিভ সোয়ান নামের একজন ফেইসবুকে লিখেছেন, ‘আমার জন্ম ডাবলিনে। স্কুলে যেতে-আসতে এই দোকানে আকরামের সঙ্গে দেখা হতো। এত ভালো মানুষ বলে বোঝাতে পারব না।’

ওরলা গ্যানন নামের আরেকজন লিখেছেন, ‘আমি আকরামকে চিনতাম। অনেক মজার মানুষ ছিলেন। দোকানে গেলেই আমাকে প্রিসেন্স বলে ডাকতেন। বাচ্চাদের দেখলেই চকলেট, মিষ্টি উপহার দিতেন। ওনাকে ভুলতে পারব না।’

আকরাম কয়েক বছর অস্ট্রেলিয়ায়ও ছিলেন। সর্বশেষ ২০১৯ সালে ঢাকায় বেড়াতে আসেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের