শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা গোবিন্দ করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ও প্রযোজক গোবিন্দ। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। আমির খান, ফাতিমা সানা শেখ, পরেশ রাওয়াল, রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমারের পর এবার নাচের জাদুকর গোবিন্দকে কাবু করেছে এই ভাইরাসটি।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলছে, রোববার (৪ এপ্রিল) গোবিন্দ করোনা টেস্টের রিপোর্ট হাতে পেয়েছেন। সেখানে দেখা যায় তার করোনা পজিটিভ। তাই যারা তার সংস্পর্শে এসেছেন সম্প্রতি সবাইকে সতর্ক করে দিয়েছেন ‘হিরো নাম্বার ওয়ান’।

গোবিন্দ জানিয়েছেন, ‘আমি করোনা টেস্ট করিয়েছি এবং প্রয়োজনীয় সতর্কতা, বিধি নিষেধে মেনেও চলছি। যদিও আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণ অল্পই রয়েছে। বাড়ির অন্যান্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমার স্ত্রী সুনীতাও কয়েক সপ্তাহ আগেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে। আমি আপাতত বাড়িতে আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা এই কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরও কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা