নৌকার পক্ষে কাজ করায় মুক্তিযোদ্ধাকে মারধর

news-image

হিজলা (বরিশাল) প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় আব্দুল খালেক সিকদার নামে এক মুক্তিযোদ্ধাকে মারধর করেছেন স্থানীয় ইউপি সদস্য। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় বৃহস্পতিবার রাত ৯টায় বন্দর এলাকায় তাকে মারধর করে জামা ছিঁড়ে ফেলেন হরিনাথপুর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক মুন্না।

ঘটনার শিকার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সিকদার জানান, তিনি হরিনাথপুরে নৌকার চেয়ারম্যান প্রার্থী আ. লতিফ খানের পক্ষে কয়েক দিন ধরে গণসংযোগ করছেন। বৃহস্পতিবার নির্বাচন স্থগিত হলে রাতে হরিনাথপুর বন্দরে যান।

এ সময় প্রতিপক্ষ ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক মুন্না এসে তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলেন। মুন্না আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তৌফিকুর রহমানের সমর্থক।

৬নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক মুন্না দাবি করে বলেন, আমি মুক্তিযোদ্ধা খালেককে লাঞ্ছিত বা মারধর করিনি। বরং তার ছেলেরা আমার ওপর ওই রাতে হামলা করেছে।

এ ব্যাপারে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সিকদার নামে একজনকে লাঞ্ছিত করার খবর শুনেছেন। তবে মারধর করার কোনো তথ্য তার কাছে নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন