শাল্লায় হামলা : ঝুমন দাসের মায়ের মামলায় প্রধান আসামি যুবলীগ নেতা স্বাধীন

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় উপজেলায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় নাচনী গ্রামের ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করে ৭২ জনের নাম উল্লেখ করে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহার আদালতে মামলার দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসিকে নির্দেশ দিয়েছেন।

নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ফেইসবুকে পোস্টদাতা যুবক ঝুমন দাসের মা নিভা রানী দাশ এ মামলার বাদী।

তার ছেলে ঝুমন দাশের বিরুদ্ধে ফেইসবুকে হেফাজতে ইসলাম মাওলানা মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় অভিযোগ তুলে নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিভা রানী দাশের মামলার আবেদনে অজ্ঞাত আসামি করা হয়েছে অজ্ঞাত দুই হাজারজনকে।

মামলার বাদী পক্ষের আইনজীবী দেবাংশু শেখর দাশ বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ডিবি পুলিশের ওসিকে নির্দেশ দিয়েছেন। নোয়াগাঁও গ্রামে হামলার সময় নিভা রানী দাশের ঘরেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তার ছেলের সন্ত্রীকে লাঞ্ছিত ও মারধর করে। নিভা রানী দাশ থানায় মামলা দিয়েছিলেন, কিন্তু পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করায় আমরা আদালতে মামলা করেছি’

গত ১৭ মার্চ বুধবার শাল্লার নোয়াগাঁও গ্রামের এক হিন্দু যুবকের ফেইসবুকে পোস্টকে কেন্দ্র করে নোয়াগাঁও সংখ্যালঘু গ্রামে হামলা ও ভাংচুর চালানো হয়। হামলার ঘটনায় এর আগে থানায় তিনটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম ওরফে স্বাধীনসহ এ পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী