শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় বন্ধ পর্যটন কেন্দ্র

news-image

নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজারসহ তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সব পর্যটক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার চার জেলার প্রশাসনের পক্ষ থেকে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে। ১৪ দিনের জন্য এসব পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম কমাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের পর্যটনের জন্য বেশিরভাগই কক্সবাজার ও এই তিন জেলাকেন্দ্রিক। তাই করোনা ঠেকাতে সব ধরণের বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকেই এই ঘোষণা কার্যকর হবে।

পর্যটন কেন্দ্র ১৪ দিনের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজ বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে লোকসমাগম ঠেকানো যাচ্ছে না। আর এই সময়ে এসে করোনা প্রকোপ বেড়ে গেছে। আজকেও ৫২ জনা মারা গেছেন, শনাক্ত হয়েছে ৫ হাজারের বেশি। করোনা প্রকোপ ঠেকাতেই আগামী ১৪ দিন বান্দরবানে সব ধরনের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত তিন দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ হাজারের ওপরে থাকার পাশাপাশি ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হারও থাকছে ১৮ শতাংশের বেশি, যা গত ২৪ আগস্টের পর সর্বোচ্চ। নতুন করে করোনার সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সোমবার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ রোধে কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় সব পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত আসে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা