শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে সুয়েজ খালে আটকে থাকা সেই জাহাজ মুক্ত 

news-image
 অনলাইন ডেস্ক : মিসরের সুয়েজ খালে আটকে পড়া মালবাহী জাহাজটি অবশেষে মুক্ত হয়েছে।
স্থানীয় সময় সোমবার ভোররাতে জাহাজটি সরানোর কাজে থাকা ইঞ্চকেপ শিপিং সার্ভিসেস এ খবর দিয়েছে। খবর বিবিসির।
ছয় দিনেও সরানো সম্ভব না হওয়ায় ওই রুটের দুই প্রান্তে ৩০০ জাহাজের জট তৈরি হয়েছিল। শনিবার ভরা জোয়ারেও এমভি এভার গিভেন নামের জাহাজটি সরানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।
টুইটারে দেওয়া এক বার্তায় উদ্ধারকারী দল জানায়, ৪০০ মিটার দীর্ঘ এবং ৫৯ মিটার প্রশস্ত খালের পাশের চরায় আটকে যাওয়া এভার গিভেনকে সফলভাবে ভাসিয়ে তোলা সম্ভব হয়েছে এবং জাহাজটি এখন নিরাপদ।
গত মঙ্গলবার ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত, দুই লাখ ২০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি উত্তরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়।
পানামায় নিবন্ধনকৃত এভার গিভেন জাহাজটি চীন থেকে নেদারল্যান্ডে পণ্য পরিবহণ করছিল।
সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র বাতাসের কারণে জাহাজটি খালের তীরের কাছে চরে আটকা পড়ে, তাছাড়া ধুলিঝড়ও তখন দৃষ্টিসীমাকে বাধাগ্রস্ত করেছিল।
ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল। এর ফলে সাগর পথে স্বল্পতম দৈর্ঘের মাধ্যমে এশিয়া ও ইউরোপ মহাদেশ সংযুক্ত হয়েছে। ৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপথটিতে তিনটি প্রাকৃতিক হ্রদ আছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা