শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ভোটার করার অভিযোগে গ্রেপ্তার ৩ কাউন্সিলর

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আজ রোববার ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে দুদকের দল। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম দুইয়ের উপপরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শরীফ উদ্দীন। তিনি জানান, নিজেদের দায়িত্ব পালনকালে অনৈতিকতার আশ্রয় নিয়ে কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সলির জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলাম রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার তথ্য পায় দুদক। এর প্রেক্ষিতে মামলা করা হয়। যার নম্বর ১০/২০২১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাদের থানায় হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা