,

ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুরের ঘটনায় পুলিশের ৩ মামলা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ-সমাবেশ, ভাঙচুর তাণ্ডবের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পুলিশ বাদী মামলা তিনটি দায়ের করা হয়।

এর মধ্যে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ও সদর মডেল থানার ২ নম্বর ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়। তিনটির মধ্যে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান দু’টি ও জেলা সদরের মেড্ডা এলাকায় তাণ্ডব চালানোর ঘটনায় এসআই মোসলেহ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ ফাঁড়ির মামলা দু’টিতে অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। আর মেড্ডায় মামলায় আসামি দেড় হাজার। ইতোমধ্যে তাণ্ডবের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার এসপি মো. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, বিকেলের দিকে মামলা তিনটি নথিভুক্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষও মামলা দায়ের করবেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট